বাংলাদেশকে টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
ফেসবুকে তিনি লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান।” তাঁর মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সাম্প্রতিক অবস্থানের সঙ্গে সম্পর্কিত।
মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ শরিফ জানিয়েছেন, “খেলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়। আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীক। আমরা খুব ভেবে-চিন্তে এটি নিয়েছি
শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচের পরিকল্পনা থাকলেও এবার তা অনুষ্ঠিত হবে না। আইসিসি সতর্ক করেছে, যদি পাকিস্তান খেলতে না যায়, তাহলে পরবর্তীতে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।
ঘটনার পেছনের প্রেক্ষাপট : নিরাপত্তার কারণে বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানানো হয়। আইসিসি ভোটে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তান ও বিসিবি এই সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছে।
পাকিস্তানের পদক্ষেপ কেবল ক্রীড়াজগত নয়, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে। আসিফ নজরুলের ধন্যবাদ পাকিস্তানের অবস্থানের গুরুত্ব আরও তুলে ধরেছে।