উত্তরের জেলা নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থল তিস্তা ব্যারেজের পাশে আজ নির্বাচনী জনসভায় অংশ নিবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ নিতে বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তিস্তা ব্যারেজের হেলিপ্যাড মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন জামায়াত আমির।
এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কুড়িগ্রাম পৌছাবেন এবং সেখানে একটি জনসভায় অংশ নিবেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হালিম বলেন, জনসভায় আমাদের আমির লালমনিরহাটের তিনজন ও নীলফামারী চারজন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। তিনি প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। এ ছাড়া দেশের উন্নয়ন অগ্রগতি সবকিছু নিয়ে কথা বলবেন তিনি।
আব্দুল হালিম বলেন, কর্মসংস্থানসহ মানুষের জীবন জীবিকা সবকিছু নিয়ে আলোচনা করবেন জামায়াতের আমির। এ জনসভা হবে আগামীর সবার উন্নয়ন নির্ধারণ করার জনসভা। সেখানে ১১ জোটের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।