ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

রমজান ঘিরে সুখবর, কম দামে গরুর গোশত-মুরগি, ডিম-দুধ বেচবে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে রমজান ঘিরে সুখবর, কম দামে গরুর গোশত-মুরগি, ডিম-দুধ বেচবে সরকার।

গত বছরের তুলনায় চলতি বছর বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। চলতি বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ৪৮টি স্থানে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর।

রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার বরাবরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রতি কেজি গরুর গোশত ৬৫০ টাকা, মুরগির গোশত ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি হবে

প্রাণিসম্পদ অধিদফতর আরও জানায়, এরই মধ্যে পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে। তারা গত বছরের তুলনায় এবার আরও বেশি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ