ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন

বুধবার পুঁজিবাজার বন্ধ

পবিত্র শবে বরাত উপলক্ষ্যে আগামীকাল (৪ ফেব্রুয়ারি) বুধবার সরকারি ছুটি। সে অনুযায়ী আগামীকাল দেশের দুই পুঁজিবাজার বন্ধ থাকবে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোন লেনদেন হবে না।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এদিন দেশের ব্যাংক-বীমা, সরকারি-আধাসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইভাবে দেশের পুঁজিবাজারও বন্ধ থাকবে।

আগামী (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ