ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’বি’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- শাশা ডেনিমস, বিডি থাই ফুড, ফু-ওয়াং সিরামিকস ও বিডি থাই অ্যালুমিনিয়াম।
শাশা ডেনিমস
শাশা ডেনিমসের শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ১০ পয়সা থেকে ১৭ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৮০ পয়সা থেকে ২২ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বিডি থাই ফুড
কোম্পানিটির ১ টাকা ৩০ পয়সা বা ৯.২২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা ৯০ পয়সা থেকে ১৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৫০ পয়সা থেকে ১৮ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ফু-ওয়াং সিরামিকস
কোম্পানিটির ৭০ পয়সা বা ১০.৭০ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৮০ পয়সা থেকে ১৬ টাকা ৪০ পরযন্ত লেনদেন হয়।
বিডি থাই
কোম্পানিটির ৫০ পয়সা বা ৪.৬৩ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৭০ পয়সা থেকে ১১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৮ টাকা ৪০ পয়সা থেকে ১৭ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
বিজনেস আই/


















