ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা শূন্য হয়ে পড়েছে ৩ কোম্পানি। এতে কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- উত্তরা ফাইন্যান্স, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ও এমারেল্ড অয়েল লিমিটেড।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৩৮ মিনিট পরযন্ত ডিএসইতে উত্তরা ফিন্যান্সের স্ক্রিনে ১ লাখ ৪ হাজার ৮৯৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে এমারেল্ড অয়েলের স্ক্রিনে ৪৬ হাজার ৮১০টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ সর্বশেষ শেয়ারটি ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
বিজনেস আই/


















