নতুন বছরের শুরুতেই ভ্রমণ কিংবা পরিবার–পরিজনের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা থাকলে আপনার জন্য সুখবর।
আগামীকাল থেকে সরকারি চাকরিজীবীদের সামনে খুলে যাচ্ছে টানা চার দিনের ছুটির সুযোগ। সামান্য কৌশলে মাত্র এক দিনের ছুটি নিলেই মিলবে দীর্ঘ অবকাশ- যা ভ্রমণ, বিশ্রাম কিংবা ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়নের জন্য হতে পারে একেবারে আদর্শ সময়।
ইসলামী ফাউন্ডেশনের তথ্যমতে, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সে অনুযায়ী নির্বাহী আদেশে পরদিন ৪ ফেব্রুয়ারি (বুধবার) ছুটি থাকবে। এর সঙ্গে এক দিন অর্থাৎ ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ছুটি নিলেই মিলবে টানা চার দিনের ছুটি।
আর ৬ ও ৭ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এ দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার এক দিনের ছুটিতেই মিলতে পারে টানা চার দিন ছুটি।



















