ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলমী ব্যাংক, প্রগতি লাইফ ইন্ষ্যুরেন্স, প্রাইম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট ও এপেক্স স্পিনিং মিলস।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক
আল-আরাফাহ ব্যাংকের শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১৩ টাকা থেকে ১৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১২ টাকা থেকে ২৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ইসলামী ব্যাংক
কোম্পানিটির ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৩ টাকা ৬০ পয়সা থেকে ৪৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৪৯ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১৭ টাকা ৫০ পয়সা বা ৭.৮৭ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৩৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২২৫ টাকা থেকে ২৪০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৫ টাকা ১০ পয়সা থেকে ২৮৩ টাকা ৯০ পরযন্ত লেনদেন হয়।
প্রাইম ব্যাংক
কোম্পানিটির ২ টাকা ২০ পয়সা বা ৭.১০ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩১ টাকা থেকে ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২১ টাকা ২০ পয়সা থেকে ৩৪ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া কনফিডেন্স সিমেন্টের ৭ শতাংশ ও এপেক্স স্পিনিংয়ের ৬ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















