পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- সায়হাম কটন, খুলনা পাওয়ার কোম্পানি, কুইন সাউথ টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, বাংলাদেশ স্টিল, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বারাকা পতেঙ্গা পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, তশরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে সায়হাম কটন ৭ শতাংশ,খুলনা পাওয়ার ৫ শতাংশ নগদ, কুইন সাউথ টেক্সটাইল দশমিক ০.০৫ শতাংশ নগদ, সায়হাম টেক্সটাইল ৬ শতাংশ নগদ, বাংলাদেশ স্টিল ৫০ শতাংশ নগদ, বিএসআরএম স্টিল ৫০ শতাংশ নগদ, বারাকা পতেঙ্গা ২ শতাংশ নগদ, কনফিডেন্স সিমেন্ট ১০ শতাংশ নগদ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৫ শতাংশ নগদ ও তশরিফা ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/


















