পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস, প্রিমিয়ার পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ন্যাশনাল সিমেন্ট মিলসের সাথে একীভূত হচ্ছে। গত ২৮ জানুয়ারি কোম্পানিটি উচ্চ আদালত থেকে একীভূতকরণের অনুমোদন পেয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি এর আগে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) একীভূতকরণের অনুমতি পেয়েছে।
কোম্পানিগুলোর একীভূতকরণের বিষয়ে উচ্চ আদালত থেকে গত ২৬ জানুয়ারি কোম্পানি আইন, ১৯৯৪ এর ধারা ২২৮ এর সাথে পঠিত ধারা ২২৯ এর অধীনে একটি আবেদন, ২০২৫ সালের ৫২৩ নং কোম্পানি ম্যাটারে চূড়ান্ত রায় এবং আদেশের প্রত্যয়িত অনুলিপি প্রকাশ করা হয়।
গত বছরের ১২ নভেম্বর এবং ২৭ নভেম্বর তারিখে মাননীয় আদালত এই বিষয়টির শুনানি করে এবং একত্রীকরণ প্রকল্প অনুমোদনের চূড়ান্ত রায় এবং আদেশের প্রত্যয়িত অনুলিপি কোম্পানিটি ২৮ জানুয়ারি তারিখে পেয়েছে।
বিজনেস আই/