ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস। কোম্পানিটির আজ ২৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ১৯৬ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ইসলামী ব্যাংক ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ফাইন ফুডস ১৫ কোটি ৩৭ লাখ, লাভেলো আইসক্রিম ১৩ কোটি ১৭ লাখ, সিটি ব্যাংক ১১ কোটি ৫৫ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১১ কোটি ১৩ লাখ, ওরিয়ন ইনিফিউশন ১১ কোটি ৪ লাখ, বারাকা পতেঙ্গা ১০ কোটি ৭৯ লাখ, ইবনে সিনা ১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনেদেন করেছে।
বিজনেস আই/


















