পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি লোকসান করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ১ টাকা ৮৫ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ১৬ পয়সা।
আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৩২ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ৭২ পয়সা।
বিজনেস আই/