সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৪টি বা ৫২ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে ফ্যাস ফিন্যান্স লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৮.৭৪ শতাংশ কমে ৬২ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৮৭ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স ২৮.৭৪ শতাংশ দর কমে সর্বশেষ ৬২ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮৭ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের ১৭.২৮ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনারেশন নেক্সট ফ্যাশন ১১.৫৪ শতাংশ, রানার অটোমোবাইলস ১০.৯৯ শতাংশ, এনার্জি প্যাক পাওয়ার ৯.৯৪ শতাংশ, বিএফএস থ্রেড ডাইং ৯.৮৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স ৯.২৩ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৮.০৬ শতাংশ ও জিকিউ বলপেন ৭.৬২ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/