বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাতটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট, জিবিবি পাওয়ার, অ্যারামিট সিমেন্ট, জিএসপি ফাইন্যান্স, শ্যামপুর সুগার ও বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
মেঘনা কনডেন্সড মিল্ক
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬০.২৬ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ২৪ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ৪১ কোটি ৮৪ লাখ টাকা।
মেঘনা পেট
সপ্তাহের ব্যবধানে মেঘনা পেটের শেয়ার দর বেড়েছে ৩০.৯২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২৭ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ২০ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
জিবিবি পাওয়ার
সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৫.৪২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।
২০২৪ ও ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
অ্যারামিট সিমেন্ট
সপ্তাহের ব্যবধানে অ্যারামিট সিমেন্টের শেয়ার দর বেড়েছে ১৯.১০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৮ টাকা ৯০ পয়সা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৬০ পয়সা দাঁড়িয়েছে।
বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান ১০৬ কোটি ৩৮লাখ টাকা। কোম্পানিটি ২০২৩ ও ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
জিএসপি ফাইন্যান্স
সপ্তাহের ব্যবধানে জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ১৭.৬৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১ টাকা ৭০ পয়সা ; যা গত সপ্তাহে ২ টাকা দাঁড়িয়েছে।
জেড ক্যাটাগরির কোম্পানিটি ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।
এছাড়া জেড ক্যাটাগরির শ্যামপুর সুগারের ১৫.১৬ শতাংশ ও বে-লিজিংয়ের ১৫.১৫ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















