ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সাধারণ বীমা খাতে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৭.৬ শতাংশ রয়েছে সাধারণ বীমা খাতের অবদান।
ইবিএল সিকিউরিটিজের বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, খাতভিত্তিক লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ফার্মা খাত। এই খাতে ১৪.২ শতাংশ লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ ব্যাংক খাতে ১০.৭ শতাংশ লেনদেন হয়েছে।
খাতভিত্তিক লেনদেনের মধ্যে- জীবন বীমা খাতে ৭.৯ শতাংশ, বস্ত্র খাতে ৭.৯ শতাংশ, প্রকৌশল খাতে ৭.৬ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭.১ শতাংশ, খাদ্য খাতে ৫.৩ শতাংশ, আইটি খাতে ৪.১ শতাংশ, বিবিধ খাতে ৩.৮ শতাংশ,কাগজ খাতে ৩ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৭ শতাংশ, সেবা-আবাসন খাতে ১.৬ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১.৩ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ১.১ শতাংশ, সিমেন্ট খাতে ১ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৭ শতাংশ ও পাট খাতে দশমিক ৫ শতাংশ লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















