পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ই-জেনারেশন গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২৩ পয়সা। আগের বছর একই সময় ২১ ১ টাকা আয় করেছিল।
আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৪১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৩ টাকা ৫২ পয়সা।
বিজনেস আই/


















