ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ৯:২৩ অপরাহ্ন

ইস্টার্ন হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ হাউজিং পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময় ২ টাকা ৪৬ পয়সা আয় করেছিল।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৪ টাকা ১৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৯২ টাকা ২১ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ