ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ৩:০২ অপরাহ্ন

৫ কোম্পানির নগদ লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির গত ৩০ জুন,২০২৫ সমাপ্ত অর্থবছরের ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট, রেনাটা, এসিআই, সোনালী লাইফ ও এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেড।

সূত্র মতে, সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আলোচ্য অর্থবছরে সামিট অ্যালায়েন্স ১৮ শতাংশ নগদ, রেনাটা ৫৫ শতাংশ, এসিআই ২৫ শতাংশ নগদ, সোনালী লাইফ ১৫ শতাংশ নগদ ও এমবি ফার্মা ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ