আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে।
দুদক জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের ভিত্তিতে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।