ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান ব্রাক ব্যাংকের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক। কোম্পানিটির আজ ২৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ২ হাজার ১৯৯ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশন ১৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিশন ১৭ কোটি ৬৫ লাখ, বেক্সিমকো ফার্মা ১৬ কোটি ৭১ লাখ, পদ্মা অয়েল ১২ কোটি ৪৩ লাখ, ইসলামী ব্যাংক ১১ কোটি ৪ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১০ কোটি ৪৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১০ কোটি ৩২ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ৩৮ লাখ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ