ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন

প্রবাসীদের ভোট : দেশে পৌঁছেছে ২৯,৭২৮ পোস্টাল ব্যালট

বিভিন্ন দেশ থেকে প্রবাসী ভোটারদের দেওয়া ২৯,৭২৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এই তথ্য নিশ্চিত করেছে।

ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ প্রবাসী ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮টি ব্যালট ভোটারদের হাতে পৌঁছেছে।

প্রাপ্ত ব্যালটের মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোটার। ভোটাররা সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সের মাধ্যমে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট ফেরত দিয়েছেন। বাংলাদেশে পৌঁছেছে ২৯,৭২৮টি ব্যালট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশে এবং প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে হবে, অন্যথায় ব্যালট বাতিল হবে। তবে দেশের ভেতরের তিন শ্রেণির নাগরিকের ব্যালট এখনও ফেরত আসা শুরু হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ