ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, মীর আখতার হোসেন, প্রভাতি ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি।
পূবালী ব্যাংক
পূবালী ব্যাংকের শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৩.৭১ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা ২০ পয়সা থেকে ৪১ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৫০ পয়সা থেকে ৪১ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইসলামী ব্যাংক
কোম্পানিটির ২ টাকা ৮০ পয়সা বা ৪১ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪১ টাকা ৯০ পয়সা থেকে ৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৬০ পয়সা থেকে ৪৯ টাকা ৯০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইস্টার্ণ ইন্স্যুরেন্স
কোম্পানিটির ৩ টাকা ৪০ পয়সা বা ৬.১৫ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৮ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৫৫ টাকা ৩০ পয়সা থেকে ৬০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৬০ টাকা ৭০ পরযন্ত লেনদেন হয়।
মীর আখতার
কোম্পানিটির ১ টাকা ৫০ পয়সা বা ৫.৪৯ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৭ টাকা ৪০ পয়সা থেকে ২৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৩ টাকা ৬০ পয়সা থেকে ৩৬ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া প্রভাতি ইন্স্যুরেন্সের ৪.৫৪ শতাংশ ও এশিয়া ইন্স্যুরেন্সের ৩.৭১ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/