ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

মালেক স্পিনিংয়ের আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড আয় করেছিল ১ টাকা ৬৫ পয়সা। আগের বছর একই সময় ২ টাকা ৬২ পয়সা আয় করেছিল।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৪ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৩ টাকা ৬৪ পয়সা।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ