সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৯ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৯ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে ৯.১৬ শতাংশ দর বেড়েছে। খাদ্য খাতে ৬.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সিমেন্ট খাতে ৫ দশমিক ১৬ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ভ্রমণ-অবকাশ খাতে ৫.০৬ শতাংশ, আইটি খাতে ৪.৯ শতাংশ, সেবা-আবাসন খাতে ৩.৭৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৩.২৩ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০৯ শতাংশ, খাদ্য খাতে ২.৮৮ শতাংশ, ফার্মা খাতে ২.৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২.২৬ শতাংশ,আর্থিক খাতে ২.১১ শতাংশ, জ্বালনি-বিদ্যুৎ খাতে ২.০৭ শতাংশ, বস্ত্র খাতে ১.৯৫ শতাংশ, ব্যাংক খাতে ১.৫৫ শতাংশ, কাগজ খাতে ১.১৪ শতাংশ,বিবিধ খাতে ১ শতাংশ ও কর্পোরেট বন্ড খাতে দশমিক ২২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















