সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪১টি বা ১০ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে রিজেন্ট টেক্সটাইল।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ৭.৮৯ শতাংশ কমে ৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৩ টাকা ৮০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৫.২৬ শতাংশ দর কমে সর্বশেষ ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৮০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ল্যাম্পসের ৪.৩৭ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ৪.০৮ শতাংশ, সমতা লেদার ৩.৭৬ শতাংশ, ওরিয়ন ফার্মা ৩.৫৭ শতাংশ,এপেক্স ফুডস ২.৯৯ শতাংশ, লাভেলো আইসক্রিম ২.৮১ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল ২.৮০ শতাংশ ও দুলামিয়া কটনের ২.৬৯ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/