আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিনের ঝিমিয়ে থাকা পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সাথে টাকার অংকে লেনদেনও বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৩২৪ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি ৯৩ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪ কোটি ৪০ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ৯২ শতাংশ বা ৬ হাজার ৩২৪ কোটি ৩৮ লাখ টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৪০.৬২ পয়েন্ট বা ২ দশমিক ৮৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫০.১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৯টির, কমেছে ৩৮টির এবং অপরবর্তিত রয়েছে ৪১টির।
বিজনেস আই/