পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪ টাকা ২৭ পয়সা। আগের বছর একই সময় ৪.৬৬ পয়সা আয় করেছিল।
আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৯ টাকা ১৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৫৮ টাকা ৪১ পয়সা (সম্পদ পুর্নমূল্যায়নের পর)।

বিজনেস আই/


















