ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন সাড়ে ৬০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে।
এর আগে গত বছরের ২৫ নভেম্বর ডিএসইতে ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৭৬ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৯৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১০টির, দর কমেছে ১০৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৯টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বিজনেস আই/


















