ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৪৯ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান স্কয়ার ফার্মার দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৩ হাজার ২২৬ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক  ১৫ কোটি  ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ১২ কোটি ৫৩ লাখ, ওরিয়ন ইনফিউশন ১১ কোটি, বেক্সিমকো ফার্মা ১০ কোটি ৮২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৯ কোটি ৬৩ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৯ কোটি ২৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৯ কোটি ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি ৯ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ