পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটি ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আগামীকাল (১৯ জানুয়ারি) থেকে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।
খান ব্রাদার্স ১০ শতাংশ নগদ ও জিকিউ বলপেন ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

বিজনেস আই/


















