ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৫:৪৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষস্থান ব্রাক ব্যাংকের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ব্রাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির আজ  ১৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৯২১ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির ১২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিটি ব্যাংক ১১  কোটি ৪৯  লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মা ১০ কোটি ১ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ৯৬ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৮ কোটি ৯৪ লাখ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৮ কোটি ৮৩ লাখ, মেঘনা ইন্স্যরেন্স ৮ কোটি ৬০ লাখ, যমুনা ব্যাংক ৮ কোটি ২৮ লাখ ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৮ কোটি ২২ লাখ টাকার শয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ