ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন

মুনাফায় ফিরেছে ইন্দো-বাংলা ফার্মা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয়  হয়েছে ০.০১  পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ০.০৩ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ০.০২ পয়সা; যা আগের বছর একই সময়  ০.০৬ পয়সা লোকসান ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৪ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ