ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন

দ্বিতীয় প্রান্তিকে আয় বেড়েছে লাভেলোর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (জুলাই,২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানিটি শেয়ার প্রতি ডাইলুটেড আয় করেছিল ১ টাকা ১৬ পয়সা। আগের বছর একই সময়  ৫৬ পয়সা আয় করেছিল।

আর বছরের ৬ মাসে (জুলাই,২৫-ডিসেম্বর,২৫) কোম্পানটির শেয়ার প্রতি ডাইলুটেড আয় হয়েছে ২ টাকা ১৩ পয়সা। আগের বছর একই সময় ইপএস ছিল ১ টাকা ৩৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি ডাইলুটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৫২ পয়সা ।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ