ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ফাইন ফুডস

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৬৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১২ কোটি  ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪০ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ১২ কোটি ২৩ লাখ, ডমিনেজ স্টিল ১০ কোটি ৮৫ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৬ কোটি ৭১ লাখ,লাভেলো আইসক্রিম ৬ কোটি ৩৩ লাখ, এসিআই ৬ কোটি ২২ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৫ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ