সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ৮ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ওষুধ-রসায়ন খাতে। এই খাতে ৭৯ শতাংশ দর বেড়েছে। খাদ্য খাতে ৭৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা সাধারণ বীমা খাতে দশমিক ৭৪ শতাংশ দর বেড়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- ট্যানারি খাতে দশমিক ৪৯ শতাংশ, জীবন বীমা খাতে ২৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎখাতে ২৪ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে ১৮ শতাংশ ও টেলিকমিউনিকেশন খাতে দশমিক ০১ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/


















