সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৮টি বা ৬৯ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানির।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২৩.৮৫ শতাংশ কমে ৯৯ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১ টাকা ৩০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারি ২৩.১৬ শতাংশ দর কমে সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৮ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬.১১ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজের ১৩.৬৪ শতাংশ, মেঘনা পেটের ১২.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১১.৩৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০.৮৭ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৯.৪৩ শতাংশ ও ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ দর কমেছে।
বিজনেস আই/