বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে বাজার মূলধন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে ১ হাজার ২৬০ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি ৫৫ লাখ টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ১৮০ কোটি ১৫ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ১৫ শতাংশ বা ১ হাজার ২৬০ কোটি টাকা।
সপ্তাহের ব্যবধানে ডিএসইতে কমেছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ৯০০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৩৭২ কোটি ৭২ লাখ টাকার।
এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৯.৫৬ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ কমে ৪ হাজার ৯৫৮ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ২.২২ পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স ২.২২ পয়েন্ট কমে ১ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২৬৮টির এবং অপরবর্তিত রয়েছে ২৫টির।
বিজনেস আই/


















