ডেল্টা হাসপাতাল লিমিটেড-এর ৩৯তম বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting – AGM) আজ (শুক্রবার ১৬ই জানুয়ারি ২০২৬) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ডেল্টা হাসপাতাল লিমিটেড-এর সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরুল হুদা, প্রধান অর্থ কর্মকর্তা জনাব আব্দুল জলিল মিয়া, FCMA, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণ।
সভায় চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির সামগ্রিক কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন।
এ সময় কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার (CFO) শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন এবং ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের ঘোষণা দেন। এই ঘোষণায় শেয়ারহোল্ডারদের মধ্যে সন্তোষ ও উৎসাহের সৃষ্টি হয়।
সভায় উপস্থিত শেয়ারহোল্ডার ও পরিচালকবৃন্দ কোম্পানির ধারাবাহিক সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে ডেল্টা হাসপাতাল লিমিটেড আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবায় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডেল্টা হাসপাতাল লিমিটেড দেশবাসীর জন্য উন্নত, নির্ভরযোগ্য ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখবে বলে সভায় পুনর্ব্যক্ত করা হয়।


















