ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের ইতিবাচকতায় লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১১টা পরযন্ত ডিএসইতে ১১২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০৫ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৮টির, দর কমেছে ৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৩টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/


















