ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ১১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ব্রাক ব্যাংক ১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।