ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন

তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান, অটোচালকদের মতবিনিময়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজধানীর রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দরা।

মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের একটি ভিডিও তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন।

গুলশান কার্যালয় সূত্রে জানা গেছে, বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে যেসব রিকশা, ভ্যান, অটোচালকরা রাজপথে ছিলেন, মিছিল-মিটিং করেছেন তাদেরকে গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান।

কার্যালয়ে ঢুকেই তারেক রহমান প্রথমে রিকশা, ভ্যান, অটোচালকদের সঙ্গে একে একে হেঁটে হ্যান্ডশেক করেন এবং কুশল বিনিময় করেন। এরপর কয়েকজন রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তারেক রহমানও এসব নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে তারেক রহমানকে ধানের শীষ ও রিকশা সংবলিত একটি ক্রেস্ট উপহার দেন তারা। এসময় রিকশা, ভ্যান, অটোচালক নেতৃবৃন্দের সঙ্গে গ্রুপ ছবি তুলেন তারেক রহমান। এই অনুষ্ঠানে তাকের রহমান ছাড়া বিএনপির সিনিয়র কোন নেতা উপস্থিত ছিলেন না।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ