ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন

’এ’ ক্যাটাগরির ৫ শেয়ারে সবুজবাতি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ণ ইন্স্যুরেন্স, এসিআই ফরমুলেশেন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিন্ডেবিডি ও মেঘনা ইন্স্যুরেন্স লিমিটেড।

ইস্টার্ণ ইন্স্যুরেন্স

ইস্টার্ণ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩ টাকা ৪০ পয়সা বা শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৫০ টাকা ৬০ পয়সা থেকে ৫৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৫ টাকা ৬০ পয়সা থেকে ৫৯ টাকা পরযন্ত লেনদেন হয়।

এসিআই ফরমুলেশন

কোম্পানিটির ৬ টাকা বা ১২৯.২০ শতাংশ দর বেড়ে  তালিকার সপ্তম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৩০ টাকা ৭০ পয়সা থেকে ১৩৬ টাকা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১১৩ টাকা ৩০ পয়সা থেকে ১৬৪ টাকা পরযন্ত লেনদেন হয়।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ২০ পয়সা বা ৪৮ শতাংশ দর বেড়ে তালিকার ৮ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৪৭ টাকা ৬০ পয়সা থেকে ৫১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৩০ পয়সা  থেকে ৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

লিন্ডে বাংলাদেশ

কোম্পানিটির ৩৫ টাকা ৩০ পয়সা বা ৭৮৬ শতাংশ দর বেড়ে  তালিকার ৯ম  স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৮২১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৭৮৬ টাকা ৫০ পয়সা থেকে ৮২৫ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭৩৫ টাকা  থেকে ১ হাজার ১৪৫ টাকা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া মেঘনা ইন্স্যুরেন্সের ৪.৪৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ