ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে স্কয়ার ফার্মা পিএলসি। কোম্পানিটির আজ ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৯৭৭ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ১১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডমিনেজ স্টিল ১০ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক ৮ কোটি ৮২ লাখ, ফাইন ফুডস ৮ কোটি ৫৪ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ৮ কোটি ৫১ লাখ, এসিআই ৮ কোটি ১০ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ৭ কোটি ৯০ লাখ, লাভেলো আইসক্রিম ৭ কোটি ৪৯ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদন হয়েছে।
বিজনেস আই/