ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। এদিন কোম্পানিটির ৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জিকিউ বলপেন ৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।
বেক্সিমকো গ্রীণ সুকুক ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে সায়হাম কটন ১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/