ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ’এ’ ক্যাটাগরির শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৫০ পয়সা থেকে ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩২ টাকা ৩০ পয়সা থেকে ৫২ টাকা পরযন্ত লেনদেন হয়।

এশিয়াটিক ল্যাবরেটরিজ
কোম্পানিটির ২ টাকা ৪০ পয়সা বা ৫.৩৫ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৪ টাকা ৭০ পয়সা থেকে ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২৮ টাকা ৮০ পয়সা থেকে ৬৫ টাকা পরযন্ত লেনদেন হয়।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ৬০ পয়সা বা ৫.২৭ শতাংশ দর বেড়ে তালিকার ৫ম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৯ টাকা ৩০ পয়সা থেকে ৫৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা থেকে ৫৩ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সোনারবাংলা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ১ টাকা ১০ পয়সা বা ৪.৪৯ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৫ টাকা থেকে ২৬ টাকা ৪০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ৪০ পয়সা থেকে ৩৩ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩.৯৯ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩.৫৭ শতাংশ ও বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৩.৫২ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















