ঢাকা, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

জাতিসংঘের শীর্ষ আদালতে শুরু হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার মামলা

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে একটি যুগান্তকারী মামলা আজ সোমবার জাতিসংঘের শীর্ষ আদালতে শুরু হচ্ছে। যদিও গণহত্যার বিষয়টি মিয়ানমার অস্বীকার করেছে। রয়টার্স

এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এটিই প্রথম গণহত্যার মামলা, যা পূর্ণাঙ্গভাবে শুনানি করবে। এই রায়ের প্রভাব মিয়ানমারের বাইরেও পড়বে, সম্ভবত গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলার উপর প্রভাব ফেলবে।

রয়টার্সকে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থার প্রধান নিকোলাস কুমজিয়ান বলেছেন,”এই মামলাটি গণহত্যা কীভাবে সংজ্ঞায়িত করা যায়, কীভাবে তা প্রমাণ করা যায় এবং কীভাবে লঙ্ঘনের প্রতিকার করা যায়, তার জন্য গুরুত্বপূর্ণ নজির স্থাপন করবে।”

পশ্চিম আফ্রিকার মুসলিম প্রধান দেশ গাম্বিয়া ২০১৯ সালে আইসিজে-তে (যা আন্তর্জাতিক আদালত নামেও পরিচিত) মামলাটি দায়ের করেছিল, যেখানে মিয়ানমারকে প্রত্যন্ত পশ্চিম রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

মায়ানমারের সশস্ত্র বাহিনী ২০১৭ সালে একটি অভিযান শুরু করে, যার ফলে কমপক্ষে ৭,৩০,০০০ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে প্রতিবেশী বাংলাদেশে চলে যেতে বাধ্য হয়, যেখানে তারা হত্যা, গণধর্ষণ এবং অগ্নিসংযোগের কথা বর্ণনা করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ