ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন পিএলসি। কোম্পানিটির আজ ১৮ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ১৮৩ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির ১৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সিটি ব্যাংক ১৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্কয়ার ফার্মা ১২ কোটি ৫৪ লাখ, উত্তরা ব্যাংক ১১ কোটি ৮০ লাখ, সিভিও পেট্রো ১০ কোটি ৭২ লাখ, ফাইন ফুডস ১০ কোটি ২০ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোারেশন ৭ কোটি ৫৮ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ৭ কোটি ২০ লাখ ও জিকিউ বলপেন ৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/