ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান ওরিয়ন ইনফিউশনের দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.২৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি । সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ২৬  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৪৩ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংক ১৪ কোটি ৪০ লাখ, ফাইন ফুডস ১১ কোটি ২৪ লাখ, সায়হাম কটন ৯.৫৭ শতাংশ, মালেক স্পিনিং ৮ কোটি ৩৫ লাখ, লাভেলো আইসক্রিম ৭ কোটি ৯৪ লাখ, যমুনা ব্যাংক ৭ কোটি ৬৫ লাখ ও সামিট অ্যল্যায়েন্স পোর্ট ৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ