ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৩ খাতে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ খাতের কোম্পানিতে বিনিয়োগকারীদের সবুজবাতি জ্বলছে অর্থাৎ মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে কাগজ খাতে। এই খাতে ৪.৮১ শতাংশ দর বেড়েছে। জীবন বীমা খাতে ৩.২৬ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সিরামিক খাতে ৩.০২ শতাংশ দর বেড়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে-েআর্থিক খাতে ২.৪৪ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.২৭ শতাংশ, সাধারণ বীমা খাতে ২.১২ শতাংশ,ওষুধ খাতে ১.৬৯ শতাংশ, প্রকৌশল খাতে ১.০৮ শতাংশ,সিমেন্ট খাতে দশমিক ৮৫ শতাংশ, টেলিকম খাতে দশমিক ৭ শতাংশ,জ্বালানি খাতে দশমিক ৬৪ শতাংশ, খাদ্য খাতে ২৯ শতাংশ ও বিবিধ খাতে দশমিক ০২ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ