ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের আস্থায় ৫ ব্যাংক

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীদের আস্থা দেখা যাচ্ছে ব্যাংক খাতের শেয়ারে। টপটেন গেইনার তাালকার ৫টিই রয়েছে ব্যাংক খাতের কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

ব্যাংক খাতের কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক , এনআরবি ব্যাংক, ঢাকা ব্যাংক ও রূপালী ব্যাংক পিএলসি।

পূবালী ব্যাংক

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.০২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩২ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৬ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে।

’এ’ ক্যাটাগরির ব্যাংকটি দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরে ভালো লভ্যাংশ দিচ্ছে। ২০২৪ সালে ব্যাংকটি ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

ইসলামী ব্যাংক

সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ১২.৬৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ৩৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

‘এ ক্যাটাগরির কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় নি।

এনআরবি ব্যাংক

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.২৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ২০ পয়সা; যা গত সপ্তাহে ৬ টাকা ৯০ পয়সা  দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় নি।

ঢাকা ব্যাংক

সপ্তাহের ব্যবধানে ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৯.৫৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে  ১২ টাকা  ৬০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ সাল থেকে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

রূপালী ব্যাংক

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮.১১ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৮ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ২০ টাকা দাঁড়িয়েছে।

ব্যাংকটি ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয় নি।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ